এই বাংলায়

পানাগড় বাইপাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ২

By Eaibanglai - March 22, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের রাস্তায় চলে গেল গাড়ি। ঘটনায় আহত দুই। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ দুর্গাপুরগামী একটি গাড়ি দ্রুতগতিতে যাবার সময় পানাগড় বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারের ধাক্কা মারে এবং এরপর ডিভাইডার অতিক্রম করে রাস্তার ওপর প্রান্তে চলে আসে। দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রচন্ড গতিতে গাড়িটি আচমকায় ডিভাইডারে ধাক্কা মারে। তাদের অনুমান সম্ভবত গাড়িতে থাকা দুজন আরোহী মদ্যপ অবস্থায় ছিল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement