eaibanglai
Homeএই বাংলায়বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়া

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়া

নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়াঃ- বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়া। বলরামপুরে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। ইটবৃষ্টিতে আহত বেশ কয়েকজন। ভাঙচুর পুলিশের গাড়িও।

শুক্রবারই পুরুলিয়ায় পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রা রথ। তার আগে জেলাজুড়ে চলছিল দলীয় পতাকা লাগানোর কাজ। বলরামপুর বিধানসভার রসুলডি এলাকায় দলীয় পতাকা লাগাতে যান দলীয় কর্মী-সমর্থকরা। সঙ্গে ছিলেন বিধায়ক বানেশ্বর মাহাতোও। অভিযোগ, সেই সময় কিছু দুষ্কৃতী দলীয় পতাকা বাঁধতে বাধা দেয়। বিজেপি নেতা-কর্মীরাও উত্তেজিত হয়ে পড়েন। পালটা প্রতিবাদ করেন। উভয়পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। শুরু হয় পাথর ছোড়াছুড়ি। দু’পক্ষের সংঘর্ষে ৫ জন বিজেপি কর্মী জখম হন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বলরামপুর থানার আইসি অর্ণব গুহও জখম হন। আহতদের বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের দেবেন মাহাতো গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments