এই বাংলায়

পুজোর আগে ফের বড়সড় ডাকাতির ঘটনা ঘটলো বর্ধমান শহরে

By Eaibanglai - September 25, 2019
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বর্ধমান:- সম্প্রতি বড়বাজারে সোনার দোকানে চুরির ঘটনার পর এবার বর্ধমান সদর থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে বিসি রোডের একটি স্বর্ণ ব্যবসায়ীর দোকানে প্রায় ২০লক্ষ টাকার গহনা চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো। দোকানের মালিক শিব শঙ্কর রায় জানিয়েছেন, গভীর রাতে কেউ বা কারা বাইরের দেওয়ালে সিঁধ কেটে দোকানে ঢুকে প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ গ্রাম সোনা ও রুপোর গহনা চুরি করেছে। দোকানে কেসে রাখা ৪৫ হাজার টাকাও নিয়ে গেছে দুষ্কৃতরা। তিনি জানিয়েছেন, পুজোর আগে এই ঘটনায় তার পথে বসার উপক্রম হয়েছে। শিব শঙ্কর বাবু অভিযোগ করেছেন, এর আগেও তার দোকানে চুরির ঘটনার কোনো কিনারা করতে পারেনি বর্ধমান থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ জমা করলেও পুলিশ এখনো সেই ঘটনার বিষয়ে কাউকে ধরতে পারেনি। তিনি জানিয়েছেন, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তার দোকান। তাতেও যদি দোকানের নিরাপত্তা না থাকে, তাহলে সারা শহরের অবস্থা সহজেই অনুমেয়। এদিকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় রীতিমত আতঙ্কিত বিসি রোডের ব্যবসায়ি মহল।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement