এই বাংলায়

মুম্বাইয়ে পাচারের উদ্দেশ্যে টিউশন ফেরত নাবালিকাকে অপহরণ, পুলিশের তৎপরতায় উদ্ধার

By Eaibanglai - August 07, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ টিউশন পড়ে একা বাড়ি ফেরার পথে অপহরণকারীদের কবলে এক নাবালিকা। নাবালিকাকে পাচারের উদ্দেশ্যে মুম্বাই পালায় অপহরণকারী। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতায় ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আমতলা গ্রামের বাসিন্দা …… মণ্ডল (১৬) (সঙ্গত কারণে নাবালিকার নাম দেওয়া হয়নি)। নাবালিকার বাবা আসরাফ মণ্ডল জানান, গত রবিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল। এরপর রাতে একাই টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক যুবক আচমকায় তার পথ আটকায়। ওই নাবালিকাকে মুখে কাপড় চেপে তুলে নিয়ে চম্পট দেয়। এরপর অনেক রাত হয়ে যাওয়ায় মেয়ে বাড়িতে না ফেরায় পুলিশের দ্বারস্থ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে অভিযুক্ত অপহরণকারী সন্দেশখালির বাসিন্দা। বর্তমানে সে ওই নাবালিকাকে নিয়ে মুম্বাই পালিয়ে গেছে। শেষপর্যন্ত পুলিশ মঙ্গলবার মুম্বাই থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ, সেই সঙ্গে নিখোঁজ নাবালিকাকেও উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবককে বুধবার আদালতে পেশ করা হয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement