এই বাংলায়

পঞ্চায়েত সদস্য বাড়িতে লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা চুরি

By Eaibanglai - December 02, 2019
— Advertisement —
Advertisement

সোমনাথ মুখার্জি, অন্ডাল:- ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত পড়াসকোল কোলিয়ারি এলাকায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা গৃহকর্তা বিনোদ মিস্ত্রি জানান বিয়ে বাড়ি উপলক্ষে গত ২৭ তারিখে তিনি বাইরে যান। কিন্তু ঘর দেখাশোনার জন্য একটি লোক তিনি রেখে গিয়েছিলেন । পরশুদিন কোনো কারণবশত ওই ব্যক্তিটি বাড়িতে আসতে পারেনি। গতকাল (রবিবার) রাত সাতটা নাগাদ তারা বাড়ি ফিরে দেখেন বাইরের দরজার তালা ঝোলানো ছিল। কিন্তু ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। এবং আলমারি ভাঙ্গা ছিল।

তার সঙ্গে বাড়ির ছাদের এডবেস্টার ভাঙ্গা অবস্থায় ছিল। বিনোদ মিস্ত্রি জানান আলমারি গুলোতে মোট 6 লক্ষ টাকারও বেশি সোনার গয়না ছিল এবং ১লক্ষ টাকার বেশি নগদ টাকা রাখা ছিল। সমস্ত কিছুই চোরেরা নিয়ে চলে যায় । পরিবার সূত্রে খবর ঘরের ছাদের এডবেস্টার ভেঙে চোরেরা চুরি করেছে ।অন্ডাল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গোটা ঘটনাটি তদন্ত শুরু করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement