নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ-পূর্ববর্ধমান জেলাপরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডুকে খুনের হুমকি ফোনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পূর্ববর্ধমান জেলাপুলিশের সাইবার দূর্নীতিদমন শাখা। ধৃত সঞ্জিত ঘোষ (৩২)।বাড়ি নদীয়ার পলাশিপাড়া থানার পাচদাড়া গ্রামে। সপ্তাহখানেক ধরেই বিভিন্ন নম্বর থেকে ফোন করে সহকারী সভাধিপতি দেবু টুডুকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়া হচ্ছিল।সেই অভিযোগ তিনি জেলাশাসক ও জেলা পুলিস সুপারকে লিখিতভাবে জানান। লিখিত অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে পূর্ববর্ধমান জেলাপুলিশের সাইবার সেল।তারপরেই কললিস্ট ধরে তদন্তে উঠে আসে সঞ্জিতের নাম।তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯,৪২০,৫০৪, ও ৫০৬ ধারায় এবং আইটি অ্যাক্টের ৬৬সি ও ৬৭ ধারায় মামলা রুজু।ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হয়। ধৃত সঞ্জিত ঘোষকে তিনি চেনেননা বলেই জানিয়েছেন সহকারী সভাধিপতি দেবু টুডু। কি উদ্দ্যেশে ফোন বা ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
খুনের হুমকি জেলাপরিষদের সহ সভাধিপতি দেবু টুডুকেঃ যুবক গ্রেপ্তার নদীয়া থেকে
By Eaibanglai
-
August 31, 2019
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —