এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- ২৩ শেষ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকায় নতুন ভাবে নাম তোলা বা সংশোধন করার কাজ যা চলবে ২২ শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এই বছরেও এই সংশোধনী প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন এই রাজ্যের সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে। সম্প্রতি শেষ হয়ে যাবার রাজ্যে বিধানসভা নির্বাচনে যে সমস্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল সেই সব মানুষজন ফের আবার নতুন করে ফর্ম -৬ পূরণ করে আবেদন করতে পারবেন। কিন্তু যাদের নাম অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গিয়েছে, তাঁদের এখন একমাত্র রাস্তা খোলা রয়েছে ট্রাইবুনালে যাওয়া। আর যারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আছেন তাঁরা চাইলেও আর নতুন করে আবেদন করতে পারবেন না। তার কারণ ট্রাইবুনালে যাদের নাম গিয়েছে সেক্ষেত্রে একমাত্র বিচারপতি অথবা বিচারক তারাই ঠিক করবেন সেই নাম ভোটার তালিকায় থাকবে কিনা। অ্যাডজুডিকেশন এবং ট্রাইবুনাল থেকে যদি নাম আবার নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয় তাহলে সেই নাম নির্বাচন কমিশন নির্দ্বিধায় ভোটার তালিকায় সংযুক্তিকরণ করতে পারবে। বর্তমানে ট্রাইবুনালে থাকা নামের সংখ্যা প্রায় ১৬ লক্ষ। সেক্ষেত্রে একমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কলকাতা হাইকোর্টই ঠিক করতে পারবে ট্রাইবুনাল থেকে কাদের নাম ফের নতুন করে ভোটার তালিকায় তোলা হবে। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে আগামী এক মাসের মধ্যে নতুন করে আর ভাগ্যের ছিঁড়বে না যাদের নাম ইতিমধ্যেই ট্রাইবুনালে চলে গিয়েছে। অর্থাৎ ট্রাইব্যুনালে থাকা নামের তালিকা কোনমতেই আর ভোটার তালিকায় সংযুক্তিকরণ করা সম্ভব হবে না। কলকাতা হাইকোর্ট যদি সবদিক বিচার বিবেচনা করে আগামী এক মাসের মধ্যে জরুরী ভিত্তিতে সিদ্ধান্ত নেয় তাতেও এই ১৬ লক্ষ নামের ভাগ্য এখন ১০০% ই অনিশ্চিত হয়ে পড়েছে। ডানবাম থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যখন দেশ থেকে রাজ্য তোলপাড় করে দিচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা কে কেন্দ্র করে তখন নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এখন সম্পূর্ণ দায়িত্ব আদালতের উপর। কারণ সুপ্রিমকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনালের নিষ্পত্তি ঘটাবে ততদিন পর্যন্ত ট্রাইব্যুনালে থাকা নামের তালিকা কোন ভাবেই নতুন ভোটার তালিকায় সংযুক্তিকরণ করা হবে না। আর এখান থেকেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে আদৌ কি এই ১৬ লক্ষ নামের তালিকা ভাগের শিকে ছেঁড়বে নাকি ভাগ্য বিড়ম্বনায় বেঁচে থাকতে হবে তাদের এই দেশে একজন সামান্য নাগরিক হয়েই?
ট্রাইবুনালে থাকা নামের তালিকা আসবেনা নতুন ভোটার তালিকায় : নির্বাচন কমিশন
By Eaibanglai
-
November 19, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —