এই বাংলায়

হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ দুই রাজমিস্ত্রি দুর্গাপুরের নিউ টাউনশিপে

By Eaibanglai - November 29, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- হাইটেনশন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হলেন নির্মীয়মাণ দোতালা বাড়ির কাজ করতে আসা দুই রাজমিস্ত্রি। আজ সকাল ১১ টা নাগাদ দুর্গাপূরের নিউ টাউনসীপ থানা এলাকার মামড়া বাজার সংলগ্ন সুকান্ত পল্লীতে ব্যবসায়ী অভিজিৎ কুন্ডুর বাড়ীতে দোতাম ঘরের নির্মাণ কাজ চলছিল। পিলারের জন্য কাটা লোহার রড দোতালায় তুলতে গিয়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া হাইটেনশন তারে সংযোগ হওয়ার সাথে সাথেই গুরুতর ভাবভে অগ্নিদগ্ধ হন দুই রাজমিস্ত্রি। আশংকাজনক অবস্থায় দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা সংকটজনক।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে বাড়ির বাইরে তারা দেখতে পান পাশের একটি বাড়ি থেকে আগুন বেড়োচ্ছে ও সেই বাড়িরই ছাদের ওপরে অর্ধদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে দমকল ও পুলিশ। কিচ্ছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন রাজমিস্ত্রির নাম শেখ কাম্বার আলী বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাড়ির মালিক অভিজিৎ কুণ্ড বেআইনি ভাবে দোতালা বাড়ি তৈরী করছিলেন হাইটেনশন তারের তলায় তাই এই দুর্ঘটনা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement