নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল গভীর রাতে বিহার থেকে একটি বড় ট্রাকে করে অবৈধভাবে গবাদি পশু নিয়ে দুর্গাপুরের দিকে আসার সময় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে দুর্গাপুর ফরিদপুর আইসি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ট্রাকটির নম্বর WB61B/3536। ট্রাকটিতে মোট ১৩টি গরু, ২টি বাছুর এবং ৪টি মহিষ ছিল বলে জানা গেছে। আজ ধৃত দুই অভিযুক্তকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গবাদি পশু কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল,তা খতিয়ে দেখা হচ্ছে।
অবৈধভাবে গবাদি পশু পাচারের অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার
By Eaibanglai
-
July 27, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —