এই বাংলায় দক্ষিণ বাংলা

উল্টো রথের ভিড়ে ভক্তি কম, পকেটমারের পকেটে দম! ​

By Eaibanglai - July 26, 2026
— Advertisement —
Advertisement
উল্টো রথের ভিড়ে ভক্তি কম, পকেটমারের পকেটে দম!  ​

 

 অঙ্কিতা চ্যাটার্জ্জী, রানীগঞ্জ -:  ঐতিহ্যবাহী সিয়ারসোল রাজবাড়ির উল্টো রথের মেলায় ভক্তদের উপচে পড়া ভিড়কে ‘সুযোগ’ হিসেবে বেছে নিয়েছিল এক সক্রিয় পকেটমার চক্র। বিশেষ করে মহিলা দর্শনার্থীদের টার্গেট করে মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নেওয়ার হিড়িক পড়েছিল। তবে ভক্তদের ভিড়ের আনন্দ মাটি করতে দেওয়া হয়নি। পুলিশ ও মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের তৎপরতায় প্রায় ১০ জন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও বাকিরা মহিলা।

      ​রাজবাড়ি কমিটির সদস্যা অনুরাধা মালিয়া সরাফ জানান, অতীতেও এমন ঘটনা ঘটলেও এবার পুলিশের কড়া নজরদারি ও স্বেচ্ছাসেবকদের সতর্কতায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে।

       ​আরএসএসের মনীশ সিং জানান, সারাদিন ধরেই একটি চক্র ভিড়ের আড়ালে চুরির চেষ্টা চালাচ্ছিল। আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাধ্যমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement