এই বাংলায় দক্ষিণ বাংলা

ডান্ডা ট্যাক্সের নামে তোলাবাজি, ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার দুই এমভিআই

By Eaibanglai - July 26, 2026
— Advertisement —
Advertisement
ডান্ডা ট্যাক্সের নামে তোলাবাজি, ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার দুই এমভিআই

সংবাদদাতা,আসানসোলঃ-  ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটির রামপুর চেকপোস্টে ডান্ডা ট্যাক্সের নামে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টরকে (এমভিআই) গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়।

     ​আন্তরাজ্য সীমানায় গাড়ি চলাচলের সুযোগ নিয়ে ওই আধিকারিকেরা নিয়মিত ঘুষ নিতেন বলে অভিযোগ ওঠে। দুর্নীতির এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সরকারের তরফে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ১৯৭১’ অনুযায়ী তাঁদের সাসপেন্ড করা হয় এবং তদন্তভার দেওয়া হয় অ্যান্টি-করাপশন ব্যুরোর হাতে।

        ​ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছিলেন। শেষ পর্যন্ত আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা শাখা তল্লাশি চালিয়ে ঝাড়গ্রাম থেকে তাঁদের পাকড়াও করে। সরকারি আধিকারিকদের এহেন দুর্নীতির ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement