eaibanglai
Homeএই বাংলায়দেশজোড়া শিল্প ধর্মঘটে প্রভাব দুর্গাপুরে

দেশজোড়া শিল্প ধর্মঘটে প্রভাব দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর, আসানসোলঃ- কেন্দ্রের শ্রমনীতি, বেসরকারিকরণ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে ২১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বৃহস্পতিবার দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। দেশব্যাপী এই শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও।

এদিন সকাল হতেই দুর্গাপুরের ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা। ধর্মঘটের সমর্থনে স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তাঁরা।

সিটু নেতা স্বপন মজুমদার বলেন, “কেন্দ্রের নীতির ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধীরে ধীরে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তাই শ্রমিক স্বার্থ রক্ষা ও শ্রম আইন সংশোধনের প্রতিবাদে এই ধর্মঘট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন। কোর কমিটির সদস্য মানস অধিকারী দাবি করেন, এ ধরনের ধর্মঘট শিল্প উৎপাদন ব্যাহত করে এবং সাধারণ শ্রমিকদের দৈনন্দিন উপার্জনে প্রভাব ফেলবে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার পক্ষে সওয়াল করেন এবং শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments