eaibanglai
Homeউত্তর বাংলারাজ্যে ফের ভোট দামামা, ৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা

রাজ্যে ফের ভোট দামামা, ৩ রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা

নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যে ফের ভোট দামামা। বিধানসভা ভোটের রেশ কাটতে না কাটতে ফের ভোট বাংলায়। খালি হওয়া তিন রাজ‍্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই । ভোট গণনা ও ফল ঘোষণা হবে একই দিনে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর একের পর এক সাংসদ-বিধায়করা বেসুরো হতে শুরু করেন। একাধিক বিধায়ক দল ছেড়ে নতুন শিবির তৈরি করার আবহেই  রাজ্যসভার সাংসদ পদ থেকে এক এক করে পদত্যাগ করেন তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে।১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একই দিন বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments