eaibanglai
Homeউত্তর বাংলাপশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের পথে সরকার, অধিবেশনেই বিল আনার জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের পথে সরকার, অধিবেশনেই বিল আনার জল্পনা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করার লক্ষ্যে বিধানসভায় বিল আনার প্রস্তুতি শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচনা তীব্র হয়েছে, যার জেরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সূত্রে দাবি, আগামী বিধানসভা অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত একটি বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। সম্ভবত আগামী সোমবার বিল পেশ হতে পারে।

ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত আইনের ক্ষেত্রে ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন আইন প্রযোজ্য হবে। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে বিভিন্ন জনসভায় দেশে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। উত্তরাখণ্ড ইতিমধ্যেই UCC কার্যকর করেছে এবং অন্যান্য কয়েকটি বিজেপি-শাসিত রাজ্যও একই পথে হাঁটার আগ্রহ দেখিয়েছে। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গকে ঘিরেও নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই বিল সত্যিই বিধানসভায় আনা হয়, তবে তা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments