eaibanglai
Homeএই বাংলায়নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক

নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক

সংবাদদাতা, আসানসোল -: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান ও নাকা চেকিং। তারমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোল শিল্পাঞ্চলে। আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের নাম রাহুল কুমার।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে গিরমিট এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন হিসেবে রাহুল কুমারকে আটক করা হয় এবং তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি ওয়ান-শটার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয় এবং আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অবৈধভাবে রাখা হয়েছিল। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments