eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রাস্তার ধারে ধস নেমে আতঙ্ক

দুর্গাপুরে রাস্তার ধারে ধস নেমে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আবারও রাস্তার ধারে ধস নেমে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার শহরের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কনিষ্ক মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার প্রধান সড়কের পাশে হঠাৎ ধস নামে। প্রত্যক্ষদর্শীরা জানান কিছুক্ষণের মধ্যেই ছোট একটি গর্ত আকার ধারণ করে এবং রাস্তার অংশ বসে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিষয়টি স্থানীয় প্রশাসন ও ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ এবং ইস্পাত সংস্থার আধিকারিকরা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পথচারী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাটি কর্ডন করে ঘিরে ফেলা হয়।

এদিনের ধসের ঘটনায় কোনও দুর্ঘটনা না ঘটলেও বারবার এই ধরনের ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও স্টিল টাউনশিপের সেকেন্ডারি মোড় এবং সি.আর. দাস–কনিষ্ক সংলগ্ন এলাকায় বড় ধরণের ধসের ঘটনা ঘটেছিল। ফলে নতুন করে ধস নামায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন টাউনশিপের বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা না করলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments