eaibanglai
Homeএই বাংলায়জঙ্গলমহলের মধ্যে একমাত্র সাঁওতালি সাহিত্যিক হিসেবে সম্মানিত

জঙ্গলমহলের মধ্যে একমাত্র সাঁওতালি সাহিত্যিক হিসেবে সম্মানিত

সংবাদদাতা,পুরুলিয়াঃ- লাল মাটি পুরুলিয়ার সাঁওতালি সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডিকে সম্প্রতি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছে রাজ্য সরকার। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেন। জঙ্গলমহলের মধ্যে একমাত্র সাঁওতালি সাহিত্যিক হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন। ‌

জীবনের হাজারও কর্মব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চা ছাড়েননি কলেন্দ্রনাথ মান্ডি। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। সাঁওতালি ভাষায় ও বাংলা ভাষায় তিনি দশটি বইও লিখেছেন।

তবে শুধু বঙ্গভূষণ নয়, পূর্বেও তিনি বিভিন্ন জায়গা থেকে বহু সম্মান পেয়েছেন। ১৯৯২ সালে ভারতীয় দলিত সাহিত্য একাডেমি থেকে সাহিত্য একাডেমি পুরস্কার পান । ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধুরাম চাঁদ মুর্মু পুরস্কার পান। ২০১৩ সালে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছিলেন। এবার ২০২৬ সালে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন। জঙ্গলমহলবাসীর কাছে এ ছিল এক গর্বের মুহূর্ত।

রাজ্য সরকারের থেকে এতবড় সম্মান পাওয়ার পর কলেন্দ্রনাথ জানান, “এই পুরস্কার পেয়ে তিনি খুবই খুশি। সাহিত্যচর্চা তার শখ। আগামী দিনে বিভিন্ন কাজের মধ্যেও সাহিত্য চর্চা তিনি চালিয়ে যাবেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments