eaibanglai
Homeএই বাংলায়আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক

আসানসোল ও দুর্গাপুর আদালতে বোমাতঙ্ক

সংবাদদাতা,দুর্গাপুর-আসানসোলঃ- একই দিনে বোমাতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর মহকুমা আদালতে। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয় দুই আদালত চত্বরেই। আদালতেক কাজকর্ম বন্ধ করে ফাঁকা করে দেওয়া হয় আদালত ভবন ও চত্বর।

এদিন সকাল এগারোটা নাগাদ প্রথমে হুমকি মেল আসে আসানসোল জেলা আদালতের বিচারকের কাছে। তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে হুমকি দেওয়া হয়। হুমকি মেলের খবর ছড়িয়ে পড়তেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে মেলের কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। খবর পেয়ে দ্রুত আদালতে পৌঁছয় পুলিশ বাহিনী এবং ডগ ও বোম স্কোয়াড। ফাঁকা করে দেওয়া হয় গোটা আদালত ভবন ও আদালত চত্বর।

অন্যদিকে আসানসোলের ঘটনার পর দুর্গাপুর মহকুমা আদালতেও বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া পুলিশ ও বোম স্কোয়াডকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পুরো আদালত ফাঁকা করে দেওয়া হয়। পরে পৌঁছয় ও বম্ব স্কোয়াড ও তল্লাশি শুরু করে।

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্লোল ঘোষ বলেন, “জেলা বিচারক আদালত ফাঁকা করার নির্দেশ দিয়েছেন। ফোনে বলা হয়েছে আসানসোল জেলা আদালত ও দুর্গাপুর আদালত দুই জায়গাতেই বোম রাখা আছে । তাই আপাতত আদালতের কাজকর্ম বন্ধ রেখে সবাই বেরিয়ে এসেছেন, বম স্কোয়াড সবুজ সংকেত দিলে ফের কাজ শুরু হবে।”

সপ্তাহের দ্বিতীয় দিনে রীতিমতো ভিড় ও কর্মব্যস্ততা ছিল দুই আদালতেই। আইনজীবী, পুলিশের পাশাপাশি একাধিক থানা ও জেল থেকে আনা হয়েছিল বিচারাধীন বন্দীদের। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ বিচার প্রার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments