নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন কোচিং সেন্টার শহরে। মূলত উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নিট, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদির প্রস্তুতির জন্য কোচিং সেন্টারের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
প্রসঙ্গত বর্তমান সময়ে, ডাক্তিরি ও ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় প্রতিযোগিতা তীব্র স্তরে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটে বাংলা মাধ্যমের বা পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়াদের অনেক সময় পিছিয়ে থাকতে হয়। কারণ জাতীয় স্তরের এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা মূলত সিবিএসসি বোর্ডের সিলেবাসকে কেন্দ্র করেই হয়ে থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য কোচিংয়ের বিশেষ রূপরেখা তৈরি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়ভিত্তিক পাঠদান করা হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। যার মধ্যে প্রশ্নভিত্তিক অনুশীলন, সময় ব্যবস্থাপনা, দ্রুত সমস্যা সমাধানের কৌশল এবং ধারণাভিত্তিক প্রস্তুতির উপর জোর দেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পাঠদান করবেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, বোর্ড পরীক্ষার প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে একসঙ্গে সমন্বয় করার দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত মডেল টেস্ট, অল ইন্ডিয়া প্যাটার্ন অনুযায়ী মক পরীক্ষা এবং ফলাফল বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেক পড়ুয়ার শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা হবে। সেই অনুযায়ী আলাদা করে কাউন্সেলিং ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
স্বভাবতই এই নতুন কোচিং সেন্টার ঘিরে শহরের অভিভাবকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
















