সঙ্গীতা চৌধুরীঃ- হোলাষ্টক হলো হোলিকা দহনের পূর্ববর্তী ৮ দিনের একটি অশুভ সময়, যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শুরু হয়ে হোলি বা দোল পর্যন্ত চলে। ২০২৬ সালে এটি ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ মার্চ পর্যন্ত চলবে।
এই সময়টাকে খারাপ বলেই মনে করা হয়। এ সময় নতুন কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ বা শুভ অনুষ্ঠান বর্জন করা উচিত। এই সময় বাচ্চাদেরকে সাবধানে রাখতে হয়, কারণ এইসময় শিশুদের যেমন চট করে নজর লাগে তেমনি বাড়িতেও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে। তাই এই সময় বাচ্চাদের বালিশের নীচে ও স্কুলে যাবার সময় তাদের ব্যাগে তিনটে গোলমরিচ দিয়ে দেবেন আর বাড়ির মেন গেটে লেবু লঙ্কা ঝুলিয়ে সেটা একদিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। কর্পূর লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে পুরো বাড়িতে ঘোরান আর ঘরের দরজার সামনে প্রতিদিন দুদিকে দুটো করে প্রদীপ জ্বালান। অবশ্যই এইসময় রোজ হনুমান চল্লিশা পাঠ করবেন আর নৃসিংহ দেবের নয়টি নাম যা গ্রহ দোষ কাটাতে সক্ষম তাও স্মরণ করবেন।




















