eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে ইউপিএসসি কোচিং সেন্টার

দুর্গাপুরে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে ইউপিএসসি কোচিং সেন্টার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার আর আইপিএস আইএএস পরীক্ষার প্রশিক্ষণের জন্য ছুটতে হবে না দিল্লি বা রাজস্থান। শহর দুর্গাপুরে আইপিএস আইএএস পরীক্ষার্থীদের জন্য উচ্চমানের আবাসিক শিক্ষাকেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য প্রশাসন। আর জন্য বাছা হয়েছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন এম.এ.এম.সি গেস্ট হাউসকে। যার সংস্কারের কাজ শুরু হল বৃহস্পতিবার।

এই কর্মসূচি উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-র চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও অদিতি চৌধুরী সহ বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি এদিন দত্ত বলেন,”নতুন প্রশিক্ষণ মডিউল, লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, আবাসিক থাকার ব্যবস্থা এবং ভবিষ্যৎ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির বিভিন্ন প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। আগামী দিনে এই গেস্ট হাউসকে প্রশাসনিক প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে হবে। পাশাপাশি বৃদ্ধাশ্রম করা হবে।”

দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন,”আইএএস, আইপিএস ছাড়াও অন্যান্য সর্বভারতীয় চাকরির জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে ওই শিক্ষাকেন্দ্রে। যেখানে আইপিএস ও আইএএস অফিসাররাও প্রশিক্ষণ দেবেন। আর এই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনা পয়সায়। “

প্রশাসনের তরফে জানা গেছে আগে থেকেই গেস্ট হাউসের প্রতিটি তলা, ঘর, হলরুম ব্যবহারের সম্ভাবনা, বিদ্যমান পরিকাঠামোর মান, ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ সব দিক খুটিয়ে দেখা হয়েছে। সেই মতো এদিন থেকে শুরু হয়েছে গেস্ট হাউসের সংস্কার কাজ।

প্রসঙ্গত ডাক্তার বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর, ইস্পাত শিল্পের জন্য খ্যাত হলেও এই শহর পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা নগরী এবং স্বাস্থ্য নগরী হিসেবেও পরিচিতি লাভ করেছে। এবার সেই পরিচয়ের মুকুটে আরও এক নতু পালক যোগ হতে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments