eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল নেতার গোডাউনে মজুত ডিজেল-ত্রিপল, অবৈধ কারবারের অভিযোগ

তৃণমূল নেতার গোডাউনে মজুত ডিজেল-ত্রিপল, অবৈধ কারবারের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল নেতার বিরুদ্ধে বেআইনিভাবে ডিজেল মজুত ও পাচারের অভিযোগে উত্তেজনা ছড়াল রানিগঞ্জে। রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ইসিএলের ট্রেড ইউনিয়নের নেতা সাবির মিয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরেই নানান অনৈতিক ও সমাজবিরোধী কাজের সঙ্গে উক্ত তৃণমূল নেতার যুক্ত বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি ডাকাতি, বোমাবাজি, মারধর, লুটপাট এমনকি ও শ্রমিকদের কাছে তোলা আদায় করার অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে রানিগঞ্জের সাবির মিয়ার একটি গোডাউন ঘিরে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাদের দাবি ওই গোডাউনে অবৈধভাবে ডিজেল মজুত রেখে তা পাচার করা হয়। খবর পেয়ে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করে। এমনকি সেখান থেকে ত্রিপলও উদ্ধার হয়। স্থানীয়দের দাবি পঞ্চায়েতের ত্রাণ তহবিলের ত্রিপলও ওই ঘরে মজুত ছিল।

এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক বলে জানা গেছে। সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments