সংবাদদাতা,বাঁকুড়াঃ– ছাতনা বিধানসভা এলাকার ছাতনা বাজারে চাষীদের হাতে প্রধানমন্ত্রীর চিঠি তুলে দিয়ে ৮ মার্চের পরিবর্তন যাত্রায় যোগদানের আহ্বান জানালেন বিজেপি কর্মীরা। চিঠিতে বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী দিনে কৃষক ও গ্রামীণ উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে, সে বিষয়েও বিস্তারিত উল্লেখ রয়েছে ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অবিভক্ত বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ছাতনা ১ নং মন্ডলের সভাপতি ধনঞ্জয় মন্ডল এবং বিজেপি নেতা অশোক বিদ সহ অন্যান্য বিজেপি কর্মীরা।
অন্যদিকে এ প্রসঙ্গে বাঁকুড়া তৃনমূল সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি শংকর চক্রবর্তী বলেন, কৃষকদেরকে সব থেকে বেশি বঞ্চিত করেছে মোদি সরকার, বিজেপি শাসিত রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছে।



















