eaibanglai
Homeএই বাংলায়জল ও বিদ্যুৎ সংকট, রাস্তা অবরোধ বাসিন্দাদের

জল ও বিদ্যুৎ সংকট, রাস্তা অবরোধ বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চলের অন্যান্য বহু কারখানার মতোই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুর্গাপুর কেমিক্যালস কারখানা। যদিও কারখানার রক্ষনাবেক্ষণের জন্য এখন কিছু শ্রমিক কর্মী রয়েছেন। কেমিক্যালস কলোনিতেও এখনও বসবাস করেন বহু কর্মী। অভিযোগ, বুধবার রাতে কোনও পূর্ব নোটিস ছাড়াই কেমিক্যালস কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে চরম র্ভোগের মুখে পড়েন কলোনির বাসিন্দারা।

অবশেষে কলোনির শ্রমিক ও বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন। এদিন সকাল থেকে কেমিক্যালস মোড় অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকেন তারা।
অবরোধের জেরে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে বাস-সহ বহু যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

তবে শুধু জল ও বিদ্যুৎ পরিষেবাই নয় যারা বর্তবানে কারখানার রক্ষনাবেক্ষণে রয়েছেন তাদেরও গত সাত মাস ধরে বেতন বকেয়া রয়েছে বলে জানান শ্রমিকরা। এদিনের বিক্ষোভ প্রতিবাদ থেকে অবিলম্বে জল ও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা ও শ্রমিকদের বকেয়া বেতন মেটানোর দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে জল ও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মেটাতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments