eaibanglai
Homeএই বাংলায়ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে শুরু হল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রবিবার থেকে জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার নয়া কাঞ্চনপুরে রবিবার সকালে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গোটা এলাকায় রুট মার্চ চালায়। এদিন বাহিনী ঘুরে দেখে বুথ এলাকা এবং এলাকার ভোটারদের সাথে কথা বলে।

প্রসঙ্গত আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৪৮০ ব্যাটিলিয়ান কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো এদিন প্রথম দফায় ২৪০ ব্যাটিলিয়ান মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে। মার্চের ১০ তারিখ বাকি ২৪০ ব্যাটিলিয়ান বাহিনী মোতায়েন করা হবে।

ভোট ঘোষণার আগেই জেলায় জেলায় নিরাপত্তা আঁটোসাটো করার লক্ষ্যেই বাহিনী মোতায়েনের পদক্ষেপ বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তারপর দিনই রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments