eaibanglai
Homeএই বাংলায়কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আসানসোলে

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আসানসোলে

সংবাদদাতা,আসানসোলঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কুলটি ও সালানপুরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের উপস্থিতিতে সাধারণ মানুষ আশ্বস্ত হয়।নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা, ভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তারই প্রস্তুতি হিসেবে আগাম এই রুট মার্চ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও কয়েক দফায় রুট মার্চ করা হবে। পাশাপাশি জেলার সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশাসনের আবেদন, কোনও গুজব বা উস্কানিমূলক প্রচারে প্রভাবিত না হয়ে এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয় উপস্থিতিকে রাজনৈতিক মহলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments