eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু চার দিনের বাংলা সংগীত মেলা

আসানসোলে শুরু চার দিনের বাংলা সংগীত মেলা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বৃহস্পতিবার থেকে আসানসোলে শুরু হল চার দিনের বাংলা সংগীত মেলা। আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহরের রবীন্দ্র ভবনে বসেছে এই সঙ্গীত মেলার আসর। যেখানে বিভিন্ন শিল্পী বাংলা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি এই মেলা সংগীতপ্রেমীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দেবে।

গত বছরও তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছিল। যা সাধারণের উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছিল। উদ্যোক্তাদের তরফে শচীন রায় জানান , এই বিষয়টি মাথায় রেখেই এ বছর মেলাটি চার দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, এই মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলা সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযুক্ত করা।

মেলার কোন প্রবেশ মূল্য নেই। আয়োজক কমিটি সকল সংগীতপ্রেমী ও সাধারণ মানুষকে মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে। উদ্যোক্তাদের আশা এ বছরও বিপুল সংখ্যক মানুষ সংগীত মেলায় অংশ নিয়ে এটিকে সফল করে তুলবেন।

প্রসঙ্গত উল্লেখ্য করোনার সময় শিল্পীদের পাশে দাঁড়াতে আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটি তৈরি হয়। তারপর থেকে প্রতি বছর সংগীত মেলার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে এই সোসাইটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments