সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর সুরসঙ্গমের উদ্যোগে বর্ণময় বসন্ত উৎসব আয়োজিত হলো ৩রা মার্চ সকালে। পশ্চিম বর্ধমানের কমলপুর গ্রাম সংলগ্ন পারুলিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অনুষ্ঠিত উল্লিখিত উৎসবে আয়োজক সংস্থার সভ্য সভ্যাবৃন্দ পরিবেশন করলেন সংগীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি। বসন্ত ঋতু নির্ভর কয়েকটি রবীন্দ্র সংগীত গাইলেন আমন্ত্রিত শিল্পী ঋতুকণা ভৌমিক অনায়াস ও সুখস্রাব্য ভঙ্গিমায়। তিনি ছাড়াও অংশ নিলেন সুজন রায় সহ আমন্ত্রিত এবং সংস্থার সদস্য কয়েকজন শিল্পী। সাংস্কৃতিক অনুষ্ঠানের সিংহভাগ কৃতিত্ব অবশ্যই সংস্থার কর্ণধার শ্রীমতি সোমা দে রায়চৌধুরীর প্রাপ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিজিৎ বকশী ও কুনতলী বকশী।বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক যুগল রায়, অরূপকৃষ্ণ রায়, নিত্যানন্দ মাজি প্রমূখ।

















