eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর রম্যবীণা আয়োজিত বর্ণময় বসন্ত উৎসব উদযাপন

দুর্গাপুর রম্যবীণা আয়োজিত বর্ণময় বসন্ত উৎসব উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণার শিক্ষার্থী ও সদস্যবৃন্দ ‘বসন্ত উৎসব’ উদযাপন করলেন ৭ই মার্চ সন্ধ্যায় ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সভাগৃহে। বসন্ত ঋতুকে অবলম্বন করে প্রাসঙ্গিক সংগীত পরিবেশন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায়, সোমা দে রায় চৌধুরী, অনিন্দিতা সেনগুপ্ত, মুনমুন বেরা,শম্পা ভট্টাচার্য, শ্রীকান্ত চট্টোপাধ্যায়, শিশু শিল্পী অর্চিষা লাহা, সমৃদ্ধি নায়েক, অংশুক ঘোড়াই প্রমূখ ২২ জন শিল্পী, আবৃত্তিতে অংশ নিলেন সঞ্চিতা ঘোষ, বৈষ্ণব পদাবলী থেকে নির্বাচিত অংশ নিবেদন করলেন বিপ্লব মুখোপাধ্যায়। যন্ত্রসংগীত-এ উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায় ও প্রদীপ প্রামানিক। ছিল শিশু শিল্পী আদ্রিত ঘোড়াই-এর বাঁশিতে রবীন্দ্র সংগীতের পরিবেশন-ও। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments