eaibanglai
Homeএই বাংলায়ভিন্ন আঙ্গিকে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

ভিন্ন আঙ্গিকে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, বালি, হাওড়া -: ওরা হাওড়ার বালির বাসিন্দা, অভিন্ন হৃদয় বন্ধু। প্রত্যেকেই সন্তানের জননী। অন্যত্র যখন সাড়ম্বরে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নারী দিবস’ ওরা তখন বালির নিশ্চিন্তায় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে পরস্পরকে বরণ করে ভিন্ন আঙ্গিকে পালন করল নারী দিবস। নিজেরাই পরস্পরের মাথায় পরিয়ে দেয় টোপর, হাতে তুলে দেয় ফুল। এমনকি নিজেদের মধ্যে মেতে ওঠে সঙ্গীতে। হঠাৎ আয়োজিত এই অনুষ্ঠানে মৌসুমী, শুক্লা, শর্মিষ্ঠা, ডালিয়া, বর্ণালী, পিয়ালী, সুনিতা, অনুশ্রীরা খুব খুশি।

অনুশ্রী বললেন, ‘মা বরণের মাধ্যমে আমরা এই দিনটি পালন করলাম। আগামী দিনে আমাদের অন্য পরিকল্পনা আছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments