সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ- পাণ্ডবেশ্বরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। দীর্ঘদিনের যানজট এবং রাস্তার ধারে বাসের জন্য দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ। পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে উদ্বোধন হলো অত্যাধুনিক মডেল বাস স্ট্যান্ডের। বুধবার এক জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বাস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রসঙ্গত বিধায়ক কথা দিয়েছিলেন যে পাণ্ডবেশ্বরকে মডেল হিসেবে গড়ে তোলার। এদিন ফুলবাগান মোড়ে অত্যাধুনিক বাস স্ট্যান্ডের উদ্বোধন সেই লক্ষ্য আরও এক ধাপ এগোলো বলেই মনে করছেন স্থানীয়রা।
নতুন উদ্বোধন হওয়া এই বাসস্ট্যান্ডে রয়েছে যাত্রীদের জন্য আরামদায়ক বসার সুব্যবস্থা। শৌচাগার এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। রাতে নিরাপত্তার জন্য আধুনিক আলো এবং নজরদারি।
এদিন বিধায়ক নিজে খতিয়ে দেখেন যাত্রীদের জন্য প্রতিটি পরিষেবা। তিনি জানান, এলাকার বাসিন্দাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগামী দিনেও এই উন্নয়নের কাজ চলবে।


















