eaibanglai
Homeএই বাংলায়রান্নার গ্যাস নিয়ে ভোগান্তি অব্যাহত, শিল্পাঞ্চলেও ধরা পড়ল সেই ছবি

রান্নার গ্যাস নিয়ে ভোগান্তি অব্যাহত, শিল্পাঞ্চলেও ধরা পড়ল সেই ছবি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোল ও দুর্গাপুরঃ- গতকাল থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ভোগান্তির ছবি দেখা গেছে দেশ জুড়ে। আজও সেই ছবি অব্যাহত। বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও চরম ভোগান্তির ছবি ধরা পড়েছে। দুই শিল্পাঞ্চলেই গ্যাস ডিস্ট্রিবিউটার অফিসের সামনে লম্বা লাইন দেখা গেছে।

আসানসোলের জিটি রোডের মুর্গাশোল, আপকার গার্ডেন, এসবি গড়াই রোডের গ্যাস সরবরাহকারী এজেন্সির সামনে এদিন সকাল থেকেই গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায়। এদিকে একসাথে এত গ্রামককে সামাল দিতে নাজেহাল অবস্থা হয় কর্মীদের।

একই ছবি দেখা গেলো, দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এইচএফসিআইতে। এদিন ভোর থেকেই গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে। কেউ সকাল সাতটা, কেউ আবার আটটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায়।

গ্রাহকদের অভিযোগ বুকিং সংক্রান্ত সমস্যার কারণে তাদের গ্যাস ডিস্ট্রিবিউটার অফিসের সামনে লাইন দিতে হচ্ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অবশেষে গ্যাস সিলিন্ডার মিলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকেই। গ্যাস নিতে আসা এক গ্রাহকের কথায়, যুদ্ধ করে গ্যাস নিতে হচ্ছে। বিরাট লাইন, সঙ্গে চরম ভোগান্তি। সবারই মুখে এখন একটাই প্রশ্ন? কবে এই ভোগান্তির শেষ হবে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েল বনাম ইরান যুদ্ধের আগুনে পুড়ছে গোটা পশ্চিম এশিয়া। এই সংঘাত শুরু হওয়া ব্যাহত হচ্ছে খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ। সেই আঁচ এসে লেগেছে ভারতের গায়েও। পরিস্থিতির বদল না হলে এ দেশের আমজনতার হেঁশেলে উনুন জ্বলা যে কঠিন হবে, তা বলাই বাহুল্য।

যদিও বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী দাবি করেছেন, দেশে পেট্রল, ডিজ়েল, কেরোসিনের অভাব নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments