eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অভিজাত রেস্তোরাঁর কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

দুর্গাপুরে অভিজাত রেস্তোরাঁর কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে এক অভিজাত রেস্তোরাঁয় আগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুরে জংশন মলের পার্শ্ববর্তী ওই রেস্তোরাঁ থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। কাছেই দমকল স্টেশন থাকায় কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও আধ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায় রোস্তোয়ার রান্নাঘরের চিমনি দিয়ে ওই কালো ধোঁয়া বেরোয়। তবে রেস্তোরায় বড় কোন অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান চিমনির ভেতরে জমে থাকা তেল থেকে কোনভাবে আগুন লেগে ওই ধোঁয়ায় সৃষ্টি হয়।

ওই রেস্তোরাঁর আশেপাশে মল ও ছোট বড় একাধিক অফিস থাকায় এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যস্ত রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments