eaibanglai
Homeদক্ষিণ বাংলাদুর্গাপুরের গোপালমাঠ লায়ন্স ক্লাবের মহতি সামাজিক উদ্যোগ

দুর্গাপুরের গোপালমাঠ লায়ন্স ক্লাবের মহতি সামাজিক উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গরমের তীব্র দাবদহ শুরু হতে না হতেই শুরু হয়েছে রক্তের আকাল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর, দুটি ব্লাড সেন্টারেই দেখা দিয়েছে রক্তের ঘাটতি। যার ফলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট ছেট শিশু থেকে শুরু করে অস্ত্রোপচারের জন্য রক্ত না পেয়ে বিপাকে পড়ছেন গুরুতর রোগী ও তাদের পরিজনেরা।

এই পরিস্থিতিতে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে সাংস্কৃতিক,মানবিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের কাছে রক্তদান শিবির করার আহ্বান জানানো হয়েছিল। সেই আবাদনে সাড়া দিয়ে দুর্গাপুরের গোপালমাঠের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

গোপালমাঠ শিশু কল্যাণ সমিতির ভবনে আয়োজিত এই শিবিরে এদিন স্বেচ্ছায় ২৭ জন রক্ত দান করেন। তাদের মধ্যে দুজন মহিলা ও দুজন প্রথমবার রক্তদাতা ছিলেন। এছাড়াও এদিনের শিবিরে বিনামূল্যে স্বাথ্যপরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। যেখানে প্রায় শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।

পাশাপাশি শিশু কল্যাণ সমিতির ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাতে-কলমে রক্তদানের উপকারিতা সহ স্বেচ্ছা রক্তদানের প্রত্যক্ষ করানো হয়, যাতে আগামী দিনে এই শিশুরা স্বেচ্ছায় রক্তদান করে সমাজ গঠনের কারিগর হিসেবে নিজের অবদান রাখতে পারে।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান ও সরকারি ব্লাড সেন্টার গুলিকে সচল রাখতে রক্ত ভান্ডার পরিপূর্ণ রাখার আহ্বান জানানো হয়।

এদিনের শিবিরে লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রদীপ চ্যাটার্জি গোপাল মাঠ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট লায়ন টুম্পা বাদ্যকর, এক্স প্রেসিডেন্ট লায়ন কালি সাধন ঘটক, সেক্রেটারি লায়ন জিতেন মন্ডল, ডাক্তার লায়ন এস সি দাস ভাইস প্রেসিডেন্ট, ডাক্তার লায়ন এ কে চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, লায়ন অপর্ণা হাজরা সংগঠনের ট্রেজারার ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত, যুগ্ম সম্পাদক ডাক্তার এস এস যাদব, কার্যকরী সদস্য আফতাব হোসেন ও সুব্রত দাম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments