eaibanglai
Homeএই বাংলায়ভোটের মুখে ১৪ কেজি রুপোর গয়না সহ গ্রেফতার ব্যক্তি

ভোটের মুখে ১৪ কেজি রুপোর গয়না সহ গ্রেফতার ব্যক্তি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ভোটের মুখে আসানসোলে নাকা তল্লাশিতে উদ্ধার ১৪ কেজি রুপোর গয়না। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। মঙ্গলবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বরাচক স্টেশনে এই অভিযান চালায় আরপিএফ।

জানা গেছে, এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে বরাচক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় স্টেশনে টহলরত আরপিএফ কর্মীদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগ থেকে ১৪ কেজি রূপোর গয়না উদ্ধার হয়। আরপিএফের তরফে ওই গয়নাগুলির বৈধ কাগজপত্র চাওয়া হলে উক্ত ব্যক্তি কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি বা কোন কিছু দেখাতে পারেননি । জিজ্ঞাসাবাদেও তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেন বলে আরপিএফ সূত্রে জানা গেছে। এরপর তাকে আসানসোলের কুমারপুর এলাকায় বরাচক আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরপিএফ আয়কর দপ্তর খবর দেয়। খবর পেয়ে আয়কর দপ্তরের একটি দল সেখানে পৌঁছে উদ্ধার হওয়া গয়নাগুলির বিস্তারিত তদন্ত শুরু করে। বর্তমানে আরপিএফ ও আয়কর দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

অন্যদিকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এত বিপুল পরিমাণ রূপোর গয়না কোথা থেকে আনা হয়েছিলো ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত , গত কয়েক দিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন নাকা তল্লাশির সময় টাকা, বন্যপ্রাণী থেকে মাদক উদ্ধারের ঘটনা সামনে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments