সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমকে । রাজ্য নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ জুন থেকে আড্ডার চেয়ারম্যান পদে দায়িত্বভার সামলাচ্ছিলেন দুর্গাপুরের শিল্পপতি কবি দত্ত। আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনটিতে তাকে প্রার্থী হিসেব দাঁড় করিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপরই ২৬ মার্চ কবি দত্ত আড্ডার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।
এদিকে চেয়ারম্যান না থাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাজকর্ম ও জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে বিঘ্ন না ঘটে সে কারণেই রাজ্য নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ।


















