সংবাদদাতা,পুরুলিয়াঃ- চৈত্রের তীব্র গরম ও কড়া রোদ উপেক্ষা করে প্রিয় অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-কে একঝলক দেখতে পুরুলিয়ার রাস্তায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়।
পুরুলিয়ায় একের পর এক রোড শো করে চলেছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। শুক্রবার পাড়া বিধান সভা এলাকার চাকুলিয়াতে তৃণমূল প্রার্থী মানিক বাউরির সমর্থনে রোড শো করার পর শনিবার পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জীর সমর্থনে মেগা রোড শো করেন টলি তারকা দেব। এদিন তার রোড শোকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি দলের মহিলা কর্মী সামর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এদিনের রোড শো নিয়ে উচ্ছ্বসিত প্রার্থী বলেন, “আজ দেবের রোড শো কে কেন্দ্র করে তৃণমূলের সমর্থকদের পাশাপাশি মহিলাদের প্রবল উন্মাদনা ছিল। আমি নয় সাধারণ মানুষ বলছেন এবছর পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী ভালো ফল করবে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটে তারকা প্রচার অনেক সময়ই ভোটারদের মধ্যে প্রভাব ফেলে। এখন দেবের ম্যাজিক ভোটারদের মধ্যে কতটা কাজ সেটাই দেখার।
















