eaibanglai
Homeএই বাংলায়পান্ডবেশ্বরে রবিবাসরীয় প্রচারে টলি তারকা শ্রাবন্তী

পান্ডবেশ্বরে রবিবাসরীয় প্রচারে টলি তারকা শ্রাবন্তী

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- একে গরমের তীব্র দাবদাহ অন্যদিকে ভোটের গরম। এরইমধ্যে পান্ডবেশ্বরে তৃণমলের রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন টলিউডের তারকা অভিনেত্রী।

এদিনের মেগা রোডশোয়ে হুডখোলা জিপে প্রার্থীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে হাত নাড়েন অভিনেত্রী। প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে বা সেলফি তুলতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। গাইঘাটা মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত হওয়া এই রোডশো কার্যত জনসমুদ্রে রূপ নেয়। গাইঘাটা থেকে হরিপুর বাজার, দীর্ঘ কয়েক কিলোমিটারের রাস্তার দুধারে মানুষের ঢল নামে। শ্রাবন্তীকে এক ঝলক দেখতে বাড়ির ছাদ থেকে বারান্দা, সর্বত্রই ছিল সাধারণ মানুষের ভিড়।

রোড শো শেষে আবির খেলায় মেতে উঠেন শাসক দলের কর্মী ও সমর্থকেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments