eaibanglai
Homeএই বাংলায়মানবসেবার নতুন দিগন্ত: ডায়মন্ড হারবারে দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের পথচলা

মানবসেবার নতুন দিগন্ত: ডায়মন্ড হারবারে দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের পথচলা

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ডায়মন্ড হারবার -: ​”সদিচ্ছা থাকলে সব সম্ভব” – এই মন্ত্রকে ধ্রুবতারা মেনে, “সকলের তরে সকলে আমরা” আদর্শে উজ্জীবিত হয়ে মানবতার জয়গান গাইতে ডায়মন্ড হারবারে ডানা মেলল ‘দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট’। একঝাঁক স্বপ্নবান মানুষের হাত ধরে এই নবযাত্রার সূচনা হলো এক স্নিগ্ধ সন্ধ্যায়, যেখানে রবিঠাকুরের সুর আর নজরুলের বিদ্রোহী চেতনার মেলবন্ধনে মুখরিত হলো পরিবেশ।

​উদ্বোধনী অনুষ্ঠানের পবিত্র লগ্নে রবীন্দ্র-নজরুল স্মরণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় সেইসব মহাপুরুষদের, যাঁদের আদর্শ—স্বামী বিবেকানন্দ থেকে এপিজে আবদুল কালাম- আমাদের চলার পথের পাথেয়। কেবল কথার মালা গাঁথা নয়, বরং মাটির কাছাকাছি পৌঁছানোর অঙ্গীকার নিয়েই এই কেন্দ্রের জন্ম। অতিথিদের হাতে চারাগাছ তুলে দিয়ে দেওয়া হলো আগামীর সবুজের অঙ্গীকার, যা এই ট্রাস্টের পরিবেশ রক্ষার লড়াইয়েরই প্রতীক। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রাণপুরুষ অরিন্দম দাস, সুখময় প্রধান, প্রশান্ত সাহু ও কৃষ্ণাংসু সাহুর মতো নিবেদিতপ্রাণ মানুষেরা। ডায়মন্ড হারবার শাখার নবনীতা কর, নন্দিতা পাত্র ও শুভঙ্কর সামন্তের বলিষ্ঠ নেতৃত্বে আজ নতুন আশার আলো দেখছে এ অঞ্চলের মানুষ। ট্রাস্টের প্রাণপুরুষ অরিন্দম দাস বললেন, ​”সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং একটি দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই মহাযজ্ঞে আপনার সংহতি ও ভালোবাসা আমাদের পরম সম্পদ। আসুন, হৃদয়ের উষ্ণতায় ও মানবিকতার জয়গানে আমরা গড়ি এক সুন্দরতর সমাজ। নতুন এই যাত্রায় আপনারা পাশে থাকুন, কারণ মানুষের সেবাই পরম ধর্ম।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments