সংবাদদাতা,দুর্গাপুরঃ- সকাল থেকে থেকে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ চলছে। ভোট গণনা প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ রাখতে ১৮ জন ‘কাউন্টিং অবজারভার’ নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রে কড়া নজরদারির মাধ্যমে চলছে গণনা প্রক্রিয়া।
জেলাজুড়ে গণনার জন্য ১৫০০ জন কর্মী নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ১২০০ জন সরাসরি গণনার কাজে যুক্ত। এছাড়া প্রার্থীদের প্রায় ১৪০০ জন কাউন্টিং এজেন্ট উপস্থিত রয়েছেন গণনা কেন্দ্রগুলিতে।
গণনাকেন্দ্রেগুলিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চললেও বেলা বাড়লে দুর্গাপুরের গণনা কেন্দ্র সরকারি মহাবিদ্যালয়ের বাইরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। একদিকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা অন্যদিকে পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। যা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মধ্যস্থতা করে এবং পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে সারা রাজ্যের মতো পশ্চিম বর্ধমান জেলাতেও দেখা দিয়েছে গেরুয়া ঝড়। জেলার ৯টি আসনেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।


















