eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আরএসএস "ক্রীড়া ভারতী"-এর উদ্যোগে যোগ দিবস পালন

দুর্গাপুরে আরএসএস “ক্রীড়া ভারতী”-এর উদ্যোগে যোগ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ২১শে জুন,১২তম আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হচ্ছে দিনটি। এবারের যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানটি কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহাসমারোহে আয়োজিত হয়েছে। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের অফিসিয়াল থিম হলো “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”।

দুর্গাপুরে আরএসএস-এর ক্রীড়া সংগঠন “ক্রীড়া ভারতী” সংস্থার দুর্গাপুর নগর শাখার পক্ষ থেকে পালন করা হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। চিত্রালয় মেলা ময়দানে আয়োজিত যোগ দিবসের এই অনুষ্ঠানে প্রায় ৩০০জন অংশগ্রহণ করেন । যোগ সম্পর্কে ধারণা,ইতিহাস, আন্তর্জাতিক স্তরে যোগ দিবসের প্রচলন ইত্যাদি বিষয় তুলে ধরা হয় অনুষ্ঠানে।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রীড়া ভারতী হল ভারত ভিত্তিক একটি সর্বভারতীয় ক্রীড়া সংস্থা, যা ১৯৯২ সালে পুনেতে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা অনুপ্রাণিত এবং পরিচালিত একটি সংগঠন, যার মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন করে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম জাগ্রত করা এবং “সুস্থ শরীর, সুস্থ মন” এই চিন্তাধারাকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments