eaibanglai
Homeএই বাংলায়ইসিএল ডাম্পারের ধাক্কায় আহত স্কুটি আরোহী যুবতী, ‘নো-এন্ট্রি’ নিয়ম নিয়ে তীব্র ক্ষোভ​

ইসিএল ডাম্পারের ধাক্কায় আহত স্কুটি আরোহী যুবতী, ‘নো-এন্ট্রি’ নিয়ম নিয়ে তীব্র ক্ষোভ​

সংবাদদাতা,আসানসোলঃ- ফের বেপরোয়া গতির বলি এক যুবতী। শনিবার সকালে সালানপুর থানার দেন্দুয়া মোড়ে ইসিএলের একটি কয়লাবাহী ডাম্পারের ধাক্কায় মমতা প্যাটেল (২৮) নামে এক স্কুটি আরোহী গুরুতর আহত হয়েছেন। রূপনারায়ণপুর সীমান্ত পল্লীর বাসিন্দা ওই যুবতী আসানসোল থেকে রূপনারায়ণপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বন জেমারী কোলিয়ারীর সাইডিংয়ে কয়লা নামাতে যাওয়া ঘাতক ডাম্পারটি মোড় নেওয়ার সময় তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক হলেও পুলিশ ডাম্পারটি আটক করেছে।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় সাধারণ মানুষের সুরক্ষার জন্য সকালের ব্যস্ত সময়ে ভারী ডাম্পার চলাচলের ওপর কড়া ‘নো-এন্ট্রি’ নিয়ম ছিল। কিন্তু বর্তমান সরকারি নির্দেশে সেই নিয়ম শিথিল হওয়ায় রাস্তায় ডাম্পারের দাপাদাপি বাড়ছে।

বিজেপির মণ্ডল-৪ সভাপতি চিন্ময় তেওয়ারী জানান, নো-এন্ট্রির সময়সীমা কমানোর ফলেই আজকের এই ভয়াবহ ঘটনা। তিনি আহত যুবতীর উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং কয়লাবাহী ডাম্পার চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রশাসনের কাছে বারবার অনুরোধ সত্ত্বেও ভারী গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণে গাফিলতি রয়েই যাচ্ছে। ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের জানমালের সুরক্ষার স্বার্থে প্রশাসনের কাছে অবিলম্বে কড়া ‘নো-এন্ট্রি’ নিয়ম পুনরায় কার্যকর করার দাবি তুলেছেন এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments