eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিজেপির বিরুদ্ধে পুরসভা দখল নেওয়ার চেষ্টার অভিযোগ, উত্তেজনা

দুর্গাপুরে বিজেপির বিরুদ্ধে পুরসভা দখল নেওয়ার চেষ্টার অভিযোগ, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিজেপি সুনামি বয়ে গেছে রাজ্য জুড়ে। গেরুয়া ভোট রাজ্যে ক্ষমতার পরিবাতর্ন এনেছে। এরপরই রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে সংবাদ শিরোনামে। কোথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ তো কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া কিংবা কার্যালয় দখল করে নেওয়ার ঘটনা সামনে এসেছে। এবার দুর্গাপুরে বিজেপির বিরুদ্ধে পুরভবন দখল করে নেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে শিল্প শহরে।

জানা গেছে এদিন সকালে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক সিটিসেন্টারে দুর্গাপুর নগর নিগম ভবনে জমায়েত হন। অভিযোগ, এরপর তারা পুর নিগমের ভিতরে প্রবেশ করে ভবনের ছাদে বিজেপির দলীয় পতাকা বেঁধে প্রতীকীভাবে পুরসভা ‘দখল’-এর দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘড়ুই । পরে তাঁরা পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচন প্রক্রিয়া ছাড়া এভাবে পুরনিগমের ক্ষমতা দখলের চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments