eaibanglai
Homeএই বাংলায়মনোজ্ঞ সংগীতানুষ্ঠান 'গুরু পরম্পরা'

মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ‘গুরু পরম্পরা’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম শ্রেষ্ঠ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সঙ্গীতম ‘ এর উদ্যোগে ২রা এপ্রিল সন্ধ্যায় আয়োজিত হলো শাস্ত্রীয় সংগীতের আধারে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ‘গুরু পরম্পরা’।দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে উল্লিখিত অনুষ্ঠানের শুরুতে সঙ্গীতম-এর অধ্যক্ষ বিমল মিত্র মহাশয়ের সংগীত গুরু – পন্ডিত জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, হেমচন্দ্র সরকার, বিজন ঘোষ, পন্ডিত এস এন রতনঝঙ্কার ওস্তাদ দবির খান এবং উস্তাদ বড়ে গোলাম আলী খান – এর প্রতিকৃতিতে মাল্য অর্পণ করা হলো। এরপর প্রায় ৪ ঘন্টা ব্যাপী সংগীতানুষ্ঠানে অংশ নিলেন অধ্যক্ষ বিমল মিত্র-র শিষ্যবর্গ। ছিলেন পন্ডিত তুষার দত্ত (কন্ঠ), সুমিত মিশ্র (কন্ঠ),মধুমিতা মিত্র (কন্ঠ), নিলয় শুভ্র ভট্টাচার্য (কন্ঠ), রৌহিন রায় (কন্ঠ), মৈত্রী হালদার, সৃজা সিংহ প্রমূখ। ছিল সম্মেলক কন্ঠে পরিবেশিত গুরু বন্দনা এবং ভজন গানের পরিবেশন-ও।সমবেতভাবে তবলা লহোরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সৌমিত্রজীৎ চট্টোপাধ্যায় -এর শিষ্যবর্গ অংশ নেন। যন্ত্রণুসঙ্গ সহযোগী হিসাবে পিনাকি চক্রবর্তী, হরিসাধন মুখোপাধ্যায়, মানস মিত্র, শ্যাম ভান্ডারী, নির্মল চক্রবর্তী, গৌতম দত্ত,সুব্রত দত্ত প্রমুখের ভূমিকা ছিল যথাযথ। অনুষ্ঠান সঞ্চালনায় যথাযথ ভূমিকায় ছিলেন মিতা চৌধুরী এবং দেবদাস সেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments