eaibanglai
Homeএই বাংলায়সুর সম্রাট মান্না দে'র ১০৮ তম জন্মদিন পালন

সুর সম্রাট মান্না দে’র ১০৮ তম জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মান্না দে ফ্যান্স ক্লাবের উদ্যোগে শিল্পীর ১০৮তম জন্মদিন উপলক্ষে আকর্ষণীয় সংগীতানুষ্ঠান আয়োজিত হল ১লা মে, সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচারের সভাগৃহে। মান্না দে’র গাওয়া বিভিন্ন স্বাদের সুবিখ্যাত গান পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে দিলেন- পঙ্কজ শ্রীবাস্তব, প্রণব মুখোপাধ্যায়, অর্ণব চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু বালিয়াল, ড: কৌশিক মজুমদার, রোশনি মজুমদার প্রমুখ ১৬ জন শিল্পী। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন- সন্দীপ দাস, সুদীপ দাস, সুব্রত বিশ্বাস, দেবাশীষ চট্টোপাধ্যায়, তুহিন দত্ত, গুঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সম্মেলক সংগীতে অংশ নেন- স্বপ্নজগৎ, নবমুক্ত মঞ্জরী ও একত্র সংস্কৃতিক সংস্থা। অনুষ্ঠানে দুর্গাপুরের দুই জন বরিষ্ঠ তবলা শিল্পী শংকর ঘোষ এবং সমীর রায় কে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষদের মধ্যে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য ও চিলড্রেন্স একাডেমির প্রতিষ্ঠাতা জীবনবিহারী রায়, দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন- কাকলি দাশগুপ্ত ও শ্রাবণী পাঠক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments