eaibanglai
Homeএই বাংলায়ভুয়ো অনলাইন পেমেন্টে প্রতারণা, ধৃত যুবক

ভুয়ো অনলাইন পেমেন্টে প্রতারণা, ধৃত যুবক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অনলাইন পেমেন্ট জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল আসানসোলে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ আসানসোলের নুনি ও পঞ্চগছিয়া এলাকায় এক ব্যক্তি বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনার পর অনলাইনে টাকা পাঠানোর দাবি করলেও সেই টাকা বিক্রেতার অ্যাকাউন্টে জমা পড়তো না। ওই ব্যক্তি মোবাইলে ভুয়ো ইউপিআই পেমেন্টের স্ক্রিন দেখিয়ে দোকানদারদের আশ্বস্ত করত যে টাকা পাঠানো হয়ে গেছে।
অভিযোগ, এই কায়দায় এলাকার একাধিক দোকানদারকে প্রতারণা করেন ওই ব্যক্তি। এরই মধ্যে এক দোকানদার সন্দেহ হওয়ায় তিনি অভিযুক্তের পিছু নেন এবং এইচএলজি হাসপাতালের সামনে তাকে ধরে ফেলেন। অনলাইন পেমেন্ট কেন সম্পূর্ণ হয়নি, তা জানতে চাইলে অভিযুক্ত নানা অজুহাত দিতে শুরু করে। এর মধ্যেই অন্যান্য প্রতারিত দোকানদার ঘটনাস্থলে পৌঁছে যান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ধৃত ব্যক্তি রেলপাড় এলাকার বাসিন্দা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments