eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল, বড় ঘোষণা

দুর্গাপুরে সিএমইআরআই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল, বড় ঘোষণা

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর:- এবার থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলা হবে আর তাতে ব্যবহার করা হবে সিএমইআরআই-এর প্রযুক্তি। শুক্রবার দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন মন্ত্রী জানান, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি, জৈব বর্জ্য থেকে সার, শুকনো পাতা থেকে বিকল্প জ্বালানি এবং নির্মাণ বর্জ্য থেকে কম খরচে ইট তৈরির প্রযুক্তি রাজ্যের বিভিন্ন পুরসভায় কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য রাজ্য সরকার জমি দেবে এবং সিএমইআরআই প্রযুক্তিগত জ্ঞান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সেই প্রযুক্তির ভিত্তিতে পুরনো জমে থাকা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য আধুনিক কেন্দ্র গড়ে তোলা হবে। বর্জ্য আলাদা করে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি রাজস্ব আয়েরও সম্ভাবনা তৈরি হবে বলেও দাবি করেন মন্ত্রী। আর এর জন্য নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সিএমইআরআই-কে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments