eaibanglai
Homeএই বাংলায়পাণ্ডবেশ্বরে রক্তদান শিবির ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

পাণ্ডবেশ্বরে রক্তদান শিবির ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, পাণ্ডবেশ্বর -: রক্তের সংকট মেটাতে এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাণ্ডবেশ্বরে ‘কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল’-এর ব্যবস্থাপনায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নতুনডাঙ্গা কমিউনিটি সেন্টারে একটি রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি নতুনডাঙ্গা ও পানশিউলি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের সফল ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা ফোরামের সভাপতি জিতেন্দ্র কুমার তেওয়ারি। শিবিরের উদ্যোক্তারা জানান, প্রায় ১৫০ জন উৎসাহী যুবক এদিন রক্তদান করেন। সংগৃহীত এই রক্ত জেলা ও রাজ্যের যেকোনো প্রান্তের চিকিৎসাধীন মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে।

​ বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি বলেন, “রক্তের অভাবে জেলায় কাউকে মরতে দেওয়া হবে না। রক্তদানে পাণ্ডবেশ্বর সবসময় এক নম্বরে থাকবে।” অন্যদিকে, ফোরামের পক্ষ থেকে সপ্তর্ষি মণ্ডল জানান, রাজনৈতিক হানাহানির ‘রক্তের খেলা’র বদলে মানুষের সেবায় রক্ত দেওয়াই তাদের মূল বার্তা। সমাজসেবা ও শিক্ষার এই মেলবন্ধনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments