eaibanglai
Homeএই বাংলায়শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান অনুষ্ঠান

শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্প ও ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন শিল্পোদ্যোগী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাল নর্থ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন। সোমবার সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ভূমিকার জন্য একাধিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠানে সম্মান প্রদানের পাশাপাশি শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নর্থ দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত উদ্যোগপতি ও অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমহল ও ব্যবসায়িক জগতের বিশিষ্ট প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও পাণ্ডবেশ্বরের বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments