eaibanglai
Homeএই বাংলায়নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালকদের উদ্যোগে সংবর্ধনা

নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালকদের উদ্যোগে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালকদের উদ্যোগে সংবর্ধনা জানানো হল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোরুইকে। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা জানানো হয়।

শহরের বর্জ্যবাহী গাড়ির চালকদের কাছ সংবর্ধিত হয়ে আপ্লুত বিধায়ক কৃতজ্ঞতা প্রকাশ এদিন জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বর্জ্যবাহী গাড়ির চালক ও কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। তাঁদের এই কাজের জন্য শহরবাসী স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারছেন ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

অন্যদিকে পুরনিগমের এই অস্থায়ী কর্মীদের বেতন সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে বিগত সরকারকে একহাত নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “তৃণমূল সরকারের আমলে ওয়ার্ক কালচার নষ্ট হয়ে গেছে। কাজ করবো না দাদগিরি করে পয়সা চাই। ভারতীয় মজদুর সঙ্ঘের স্লোগান, দেশ কি লিয়ে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরা দাম। কাজও করবো ও উপযুক্ত পারিশ্রমিকও পাবো। কিন্তু বর্তমানে আপনারা উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না। কারণ সরকার দেউলিয়া হয়ে গেছে। আপনাদের হাত ধরেই রাজ্যে পরিবর্তন এসেছে। এই সরকার ধীরে ধীরে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সময় লাগবে। এই বাংলাকে বিকশিত বাংলা, সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য আমার আপনার বাড়ির ছেলে যারা কাজের জন্য ভিন রাজ্যে গেছে তাদের ফিরিয়ে আনতে হবে। আর ফিরিয়ে আনতে গেলে শিল্প লাগবে। বন্ধ কারখানা খুলতে হবে ও নতুন শিল্প আনতে হবে। এইসব বিষয়গুলি নিয়ে কাজ করবে বর্তমান সরকার। “

এদিনের অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ নগর নিগমের একাধিক আধিকারিক ও কর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments